কারিনার ম্যানেজারের কাছে ছুটি চাইলেন সাইফ

আপডেট : ২৫ জুন ২০১৩, ২০:৪০
‘সত্যগ্রহ’, ‘গোরি তেরে পেয়ার ম্যায়’সহ অন্যান্য ছবির শুটিংসহ নানা কাজে কারিনার ব্যস্ততা এতটাই বেশি যে, তার স্বামী সাইফও ঠিকমতো সময় দিতে পারেন না কারিনাকে। সাইফ কারিনাকে বহুবার বলেছে ব্যস্ততা একটু কমানোর জন্য, কিন্তু দু’জনেই ক্যারিয়ারের পেছনে ছুটছেন হন্ন হয়ে। শেষ পর্যন্ত সাইফ কোনো কূল-কিনারা না পেয়ে কারিনার ম্যানেজারের কাছেই ছুটি চেয়েছেন। কারিনার ম্যানেজারকে বলেছেন প্রতি সপ্তাহে কমপক্ষে একদিন শিডিউল ফাঁকা রাখার জন্য, যেন তারা দু’জন নিজেদের মতো করে সেই দিনটি কাটাতে পারে।