বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ আজকের অতিথি কণ্ঠশিল্পী ঝিলিক ও আশিক। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে ঝিলিক ও আশিকের সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। গানের পাশাপাশি তারা কথা বলবেন তাদের জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় ‘মিউজিক ক্লাব’-এর এই পর্বটি বাংলাভিশনে সম্প্রচারিত হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে।
