আইফার উপস্থাপক শাহরুখ

আপডেট : ২৫ জুন ২০১৩, ২০:৪১
বলিউডের অন্যতম কাঙ্ক্ষিত চলচ্চিত্র পুরস্কারের আসর ‘ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড’ (আইআইফা)-এর এবারের উপস্থাপক হবেন শাহরুখ খান। আইফার ১৪তম আসরে শাহরুখের সঙ্গে সহ- উপস্থাপনা করবেন শহীদ কাপুর। উল্লেখ্য, শাহরুখ খান ও শহীদ কাপুর এবারই প্রথম একসঙ্গে উপস্থাপনা করছেন না। তারা দু’জন এর আগে আরও দুইটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন।