লোহাগাড়ায় ৩৫ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ

আপডেট : ২৫ জুন ২০১৩, ২০:৫৩
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জাতীয়করণ হয়েছে ৩৫টি এমপিওভুক্ত রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। গত ২৪ জুন এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এসব প্রাথমিক বিদ্যালয় ১ জানুয়ারি হতে সরকারি নিয়ন্ত্রণে আনয়ন করল। এতে ১৩৯ জন শিক্ষক সুফল পাবেন। ইতিপূর্বে লোহাগাড়ায় সরকারি বিদ্যালয় ছিল ৬২টি, রেজিঃকৃত বিদ্যালয় ছিল ২২টি ও কমিউনিটি বিদ্যালয় ছিল ১৩টি। এখন এ উপজেলায় সরকারি বিদ্যালয় হবে ৯৭টি। সদ্য জাতীয়করণকৃত বিদ্যালয়গুলো হচ্ছে: পানত্রিশা রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, তৈয়ব আশরাফ রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, চুনতি শাহ্ সুফি রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, উত্তর বড়হাতিয়া রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, হাজারবিঘা নুরুল ইসলাম মাস্টার রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম কলাউজান এলাহী মুহাম্মদ (সঃ) রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, শহীদ মেজর নজমূল হক রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ চাকফিরানী চিঙ্গি শাহ্ রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম চরম্বা সুফিয়াবাদ রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ পুটিবিলা সুফি ফকির রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, চুনতি আনসার ভিডিপি রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, তেলিবিলা রহমানিয়া রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, চাঁন্দা রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, পদুয়া নাওঘাটা রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, জনতা শাহপীর রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, আমিরাবাদ জয়নাব কবির রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, পদুয়া মোহাম্মদপুর ইউনুছ সওদাগর রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, মরহুম মৌলানা সোলতান হোছাইন রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, পরদেশীখীল রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ চরম্বা এন ইসলাম রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, উত্তর কলাউজান তরুনী সেন রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, লোহাগাড়া উপজেলা সদর ফয়েজ শফি রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, আমিরাবাদ নতুন বাজার রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর আমতলী চান্দিরপাড়া রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, জঙ্গল পদুয়া রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।