টেকনাফে ডাকাত সদস্য আজম উল্লাহকে অস্ত্রসহ আটক করেছে বিজিবি। মঙ্গলবার ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সমুদ্র উপকূলীয় কাটাবনিয়া পাড়ার নজির ডাকাতের বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় দু’টি দেশীয় তৈরি এলজি, দু’রাউন্ড কার্তুজও উদ্ধার করে বিজিবি। অপরদিকে টেকনাফের ‘বনরাজ’ ৭০ মাহমুদুল হককে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। টেকনাফ থানার এস আই আব্দুল মোনাফ সোমবার বিকেলে কক্সবাজারের আদালত পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ এ পর্যন্ত তার বিরুদ্ধে ৭০টি মামলার ওয়ারেন্ট খুঁজে পেয়েছে বলে জানিয়েছেন টেকনাফ থানার অফিসার ইনচার্জ মোঃ ফারহাদ। টেকনাফ উপজেলার উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ার শীলখালী গ্রামের ত্রাস মাহমুদুল হক (৪৫) স্থানীয় শামসুল হকের ছেলে। তার ভয়ে অসহায় ছিল বনবিভাগের কর্মকর্তারা। একসময় সে বনরাজে পরিণত হয়।
