রাষ্ট্রীয় খাতের সাধারণ বীমার একমাত্র প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশন ২০১২ সালে ১৮০ কোটি ৩৭ লাখ টাকা নীট মুনাফা অর্জন করেছে। ২০১১ সালে নীট মুনাফার পরিমাণ ছিল ১৭৫ কোটি ১৯ লাখ টাকা অর্থাত্ গত বছরের তুলনায় ৫ কোটি ১৮ লাখ টাকা বেশি। এই প্রবৃদ্ধির হার ২.৯৬%। ২০১২ সালে কর্পোরেশন প্রিমিয়াম আয় করেছে ৫১২ কোটি এবং দাবি নিষ্পত্তি করেছে ১৬৪ কোটি টাকা। সাধারণ বীমা কর্পোরেশন ২০১২ সালে আয়কর বাবদ সরকারকে পরিশোধ করেছে ৪৯ কোটি ৮৮ লাখ ও সরকারকে লভ্যাংশ প্রদান করেছে ২৫ কোটি টাকা। অত্র কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর মোঃ রেজাউল করিম সম্প্রতি কর্পোরেশনের পরিচালনা পর্ষদের সভায় ২০১২ সালের বার্ষিক হিসাব উপস্থাপন করেন, যা সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় সভাপতিত্ব করেন কর্পারেশন। -প্রেস বিজ্ঞপ্তি
