গাজীপুরে মাইক ব্যবসা জমজমাট

আপডেট : ২৫ জুন ২০১৩, ২১:২১
নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে মাইক ব্যবসা। নির্বাচনে মেয়র, কাউন্সিলর প্রার্থী সকলের প্রচারমাধ্যম হিসাবে মাইক ব্যাপকভাবে ব্যবহূত হচ্ছে। হঠাত্ করে মাইকের চাহিদা বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা দীর্ঘদিনের লোকসান পুষিয়ে নিতে তাদের রেট বাড়িয়ে দিয়েছেন। অবস্থা এমন হয়েছে, আগের তুলনায় কয়েকগুণ বেশি ভাড়া দিয়েও যথাসময়ে মাইক সরবরাহ পাওয়া যাচ্ছে না। নির্বাচনের বিধি অনুযায়ী প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত সিটি এলাকার অলি-গলি সর্বত্রই এখন মাইকে ঝাঁঝালো শব্দে চলে টানা প্রচারণা। ফলে পথচারী, শিক্ষার্থীদের দুর্ভোগ বেড়ে গেছে। মাইক ব্যবসায়ী মমিন উদ্দিন জানান, নির্বাচন উপলক্ষে তার ব্যবসা খুব ভালো চলছে। আগে ভাড়ার জন্য কাস্টমারের পিছনে ছুটতে হতো। এখন অগ্রিম ও বেশি ভাড়া দিয়ে পার্টি আমাদের পেছনেই ছোটে।