শোক সংবাদ

আপডেট : ২৫ জুন ২০১৩, ২১:৪২
মইদুজ্জামান মোল্লা চট্টগ্রাম মেট্রো-পলিটন পুলিশের সহকারি কমিশনার (দক্ষিণ) আব্দুল্লাহীল বাকীর পিতা গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মইদুজ্জামান মোল্লা (৭২) গত রবিবার রাতে চট্টগ্রামের এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। হোসেনপুর উপজেলার বাসুরচর গ্রামে গত সোমবার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আহমেদ আরিফ ইফতেখার আশীষ আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও ভাষা সংগ্রামী গোলাম আরিফ টিপুর একমাত্র ছেলে আহমেদ আরিফ ইফতেখার আশীষ (৩৮) ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে গত সোমবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। উন্নত চিকিত্সার জন্য ঢাকায় নেয়ার পথে নাটোরে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, মা-বাবা ও তিন বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নগরীর উপ-শহর স্যাটেলাইট টাউন হাইস্কুল মাঠে গতকাল জানাজা শেষে গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে তাকে দাফন হয়েছে। ওসমান গনি বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, বর্তমান কমিটির উপদেষ্টা পরিষদ সদস্য ও স্থানীয় কাপড় ব্যবসায়ী এম ওসমান গনি হাওলাদার (৬৬) গতকাল বন্দর বাজারের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। আজ বুধবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। আগামীকাল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে তার স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বেনী মাধব চৌধুরী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ফতেপুর গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক বেনী মাধব চৌধুরী (৯২) গত রবিবার নিজ বাড়িতে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। আইয়ুব আলী খান জেলার রামগঞ্জ উপজেলার ৬ নম্বর লামচর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আইয়ুব আলী খান (৫৮) হূদরোগে আক্রান্ত হয়ে গত রবিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দীন আহম্মেদ গভীর শোক প্রকাশ করেছেন। নীরা রায় দলিল লেখক নীলোত্পল গত রবিবার রায়ের মা নীরা রায় (৭০) ঢাকার এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় পরলোকগমন করেন। সোনারগাঁও মহাশ্মশানে গতকাল তাকে দাহ করা হয়। মো. ফজলুল হক হাওলাদার বরগুনার বামনা উপজেলার কলাগাছিয়া গ্রামের বামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন পিন্টুর পিতা মো. ফজলুল হক হাওলাদার (৭৮) বার্ধক্যজনিত কারণে গত রবিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, তিন কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। তার মৃত্যুতে বরগুনা -২ আসনের সংসদ সদস্য গোলাম সবুর টুলু, বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেন প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। শাহারা বানু মতলব দক্ষিণ উপজেলার ঘোড়াধারী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম শাহ মোহাম্মদ আ. মতিনের সহধর্মিণী বেগম শাহারা বানু (৮০) বার্ধক্যজনিত কারণে গত শনিবার কুমিল্লার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৮ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্যা আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।