মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৫ জুন ২০১৩, ২১:৪২
আহমাদ আফরোজ আরীব কুষ্টিয়া জজ কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হকের ছেলে আহমাদ আফরোজ আরীবের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ বাদ আসর নওগাঁও বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ মাহফিলে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীকে উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। আদেল উদ্দীন আহমেদ প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিবিদ আদেল উদ্দীন আহমেদের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ। তদানীন্তন পাকিস্তানের ফিরোজ খান নূন সরকারের তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগের বহু বছর সভাপতি ছিলেন। এ উপলক্ষে রুহের মাগফিরাত কামনায় তার ঢাকাস্থ ধানমন্ডির বাসভবনে আজ বাদ মাগরিব মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। রওশন আরা বেগম ও শফিউল আলম আরটিভি’র বার্তা সম্পাদক আনোয়ার হকের মা রওশন আরা বেগম ও ছোট ভাই শফিউল আলমের মৃত্যুবার্ষিকী আজ। রওশন আরা বেগম ২০০০ সালের এ দিনে ঢাকার এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন। অন্যদিকে গত বছরের একই দিনে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে মারা যান শফিউল আলম। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বহরম গ্রামে নিজ বাড়িতে আগামীকাল কোরআনখানি, বিশেষ দোয়া মাহফিল ও গরিব-দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পরিবারের সদস্যরা সবার দোয়া চেয়েছেন।