প্রকাশ : ২৫ জুন ২০১৩, ২৩:১৬আপডেট : ২৫ জুন ২০১৩, ২৩:১৬
পান্নামণি রান্নাঘরে
সবজি করে রান্না,
তেল চিটচিট ধোঁয়ায় এলো
দু’চোখে তার কান্না।
চোখ মুছতে ছলকে পড়ে
অনেক বেশি নুনটা,
এক লহমায় মাটি হলো
সবজির ঐ সালুনটা।
চুপসে গেলো পান্নামণির
রান্না জানার হর্ষ,
লাগবে হতে রাঁধুনী ঠিক
আপুর পরামর্শ।