নিজের মেধা এবং সৌন্দর্যের সমন্বয় ঘটিয়ে র্যাম্প মডেল ও অভিনেত্রী রুহী মিডিয়াপাড়া বিচরণ করছেন দারুণ ব্যস্ততায়। ইতোমধ্যে দর্শকদের মাঝে নিজেকে একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে তৈরি করেছেন। নতুন চলচ্চিত্র ‘মায়ানগর’-এ অভিনয়সহ ঈদের কয়েকটি নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী। সম্ভাবনার দ্যুতি ছড়ানো এই শিল্পী এবার কথা বলেছেন আমাদের দশে দশ বিভাগে। জানিয়েছেন তার নানা ভালোলাগার কথা। সাক্ষাত্কারটি নিয়েছেন রিয়াদ খন্দকার
১ জন মানুষের কথা বলুন, যিনি সব সময় আপনাকে অনুপ্রেরণা দেন—
আমার বাবা (শামসুল করিম)
২টি কারণ, যে জন্য নিজেকে ভালো মানুষ মনে হয়—
মানুষের সাথে সুন্দর ব্যবহার করি
সত্যি কথা বলি
৩টি দোষ, যা পাল্টাতে চাই—
হঠাত্ রেগে যাই
একটু বেশি অস্থির
খরচটা বেশি করি
৪ জন প্রিয় অভিনেতা ও অভিনেত্রী; যাদের আমি অনুকরণ নয়, অনুসরণ করি—
ফেরদৌসী মজুমদার
জয়া আহসান
হুমায়ুন ফরীদি
আফজাল হোসেন
৫ জন প্রিয় পরিচালক, যাদের সাথে কাজ করার স্বপ্ন দেখি—
গিয়াসউদ্দীন সেলিম
আল মনসুর আলী
চাষী নজরুল ইসলাম
খালিদ মিঠু
করন জোহর
৬টি প্রিয় চলচ্চিত্র—
আগুনের পরশমণি
চার সতীনের ঘর
গেরিলা
মেহেরজান
মনপুরা
দেবদাস
৭টি জায়গা, যেখানে ঘুরতে পছন্দ করি—
লন্ডন
প্যারিস
ভারত
মালদ্বীপ
শ্রীলঙ্কা
দুবাই
গোয়া
৮টি প্রিয় খাবার—
মায়ের হাতের খাবার
ভাত, ইলিশ ভাজা
ভর্তা
চা
শাক
গরুর মাংস
খিচুড়ি
স্যুপ
৯ জন পছন্দের লেখক—
রবীন্দ্রনাথ ঠাকুর
শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
জীবনানন্দ দাস
হুমায়ূন আহমেদ
সুনীল গঙ্গোপাধ্যায়
নিমাই ভট্টাচার্য
রাবেয়া খাতুন
সেলিনা হোসেন
১০ টি প্রিয় নাটক
সংশপ্তক
বহুব্রীহি
সকাল সন্ধ্যা রাত
বন্ধন
কাছের মানুষ
আকাশ মেঘে ঢাকা
মোম বাসা
ভালোবাসার চতুষ্কোণ
মায়ানিগম
কোথাও কেউ নেই।
