অ্যালবাম

আপডেট : ২৬ জুন ২০১৩, ২০:০৯
অনুভূতি লেজার ভিশন বাজারে নিয়ে এসেছে লিঙ্কনের একক অ্যালবাম ‘অনুভূতি’। মোট দশটি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। গানগুলো হচ্ছে ‘যতই দূরে থাকি’, ‘কন্যা’, ‘যত ভালোবাসা যায়’, ‘তুমি কাছে এলে’, ‘চুল খুলে’, ‘ট্রাফিক জ্যাম’, ‘জানি কখনও পাব না তোমায়’, ‘কত রাত কেঁদেছি’, ‘মা’, ‘যতই দূরে থাকি’। অ্যালবামে কো-আর্টিস্ট হিসেবে কণ্ঠ দিয়েছেন নিপা, আর মিউজিক কম্পোজ করেছেন মোসফিক লিটু। গানগুলো গ্রামীণফোন, রবি, বাংলালিংক গ্রাহকরা তাদের ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহার করতে পারবেন। স্বপ্নের রোদ লেজার ভিশন’ বাজারে নিয়ে এসেছে বনি আহমেদের ফিচারিংয়ে কণ্ঠশিল্পী আপন আহসানের প্রথম একক অ্যালবাম ‘স্বপ্নের রোদ’। মোট এগারোটি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। গানগুলো হচ্ছে—‘যেও না দূরে’, ‘ভালোবাসি তোমাকে’, ‘তোমাকে’, ‘স্বপ্নের রোদ’, ‘সারাবেলা’, ‘যাচ্ছে না দিন ভালো’, ‘পরী এলো’, ‘মনে কর যদি’, ‘স্বপ্নের শিকড়’, ‘ব্যথা নিও না মনে’, ‘উড়ে যা’, ‘প্রশ্ন’। গানগুলো লিখেছেন আহসান হাবীব আপন। সুর ও সংগীত পরিচালনা করেছেন বনি আহমেদ, এ ছাড়া গেস্ট কম্পোজার হিসেবে বর্ণ চক্রবর্তী ও সন্ধি রয়েছেন। কো-আর্টিস্ট হিসেবে কণ্ঠ দিয়েছেন আরজে আঁখি। হূদয় মাঝারে লেজার ভিশন বাজারে নিয়ে এসেছে কণ্ঠশিল্পী মাহফুজ হক তুলির রবীন্দ্রনাথের গান নিয়ে তার প্রথম একক অ্যালবাম ‘হূদয় মাঝারে’। মোট বারোটি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। গানগুলো হচ্ছে—‘রাতে মোর দুয়ারগুলি’, ‘কেন সারাদিন ধীরে ধীরে’, ‘আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে’, ‘আমি তোমার সঙ্গে বেঁধেছি’, ‘খেলাঘর বাঁধতে লেগেছি’, ‘দাঁড়িয়ে আছো তুমি আমার’, ‘আমি কেবলই স্বপন’, ‘হূদয়নন্দনবনে’, ‘তুমি একলা ঘরে বসে বসে’, ‘আকাশ আমার ভরল আলোয়’, ‘ঘরেতে ভ্রমর এল গুনগুনিয়ে’, ‘ওগো দখিন হাওয়া’। অ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন শ্রী দূর্বাদল চট্টোপাধ্যায়।