মন্তব্য

আপডেট : ২৬ জুন ২০১৩, ২০:১১
 ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিটি অ্যাকশনধর্মী। তবে এখানে রোমান্টিকতা ও কমেডিও খুঁজে পাবেন দর্শক। পরিপূর্ণ ছবি বলতে যা বোঝায় রোহিত শেঠি সেরকম একটি ছবিই নির্মাণ করেছেন। এ ছাড়াও প্রথমবারের মতো একদমই ভিন্নধর্মী লুকে এখানে আমাকে দেখা যাবে। ছবিটির শুটিংয়ের সেটে আমরা অনেক মজা করে কাজ করেছি। বিশেষ করে শাহরুখ যে ধরনের অ্যাকশন দৃশ্যে কাজ করেছেন এ রকম বোধহয় আগে কখনও করেননি। বারবারই তার অভিনয়-পারফর্মেন্স দেখে মুগ্ধ হয়েছি। আমি এটা নিশ্চিত যে শাহরুখই বলিউডের সেরা তারকা। এটা সম্পূর্ণ ব্যক্তিগত মতামত আমার। আমি যেটুকু অভিজ্ঞতা অর্জন করেছি তার থেকে এটা আমার মনে হয়েছে।’ বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ‘চেন্নাই এক্সপ্রেস’-এর প্রচারণা অনুষ্ঠানে বলেন।  ‘ঈদে জি সিরিজের ব্যানারে প্রকাশ পাবে অ্যালবামটি। দীর্ঘ সময় নিয়ে এ অ্যালবামটি তৈরি করেছি আমরা। চেষ্টা করেছি নিজেদের স্টাইলের মধ্যে থেকে নতুন কিছু গান শ্রোতাদের উপহার দিতে।’ অবসকিওর ব্যান্ডের ভোকাল সাঈদ হাসান টিপু অবসকিওর ব্যান্ডের ৮ম একক অ্যালবাম ‘ফেরা’ সম্পর্কে বলেন।