নজরুল জন্মজয়ন্তী পালিত

আপডেট : ২৬ জুন ২০১৩, ২০:১২
ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। গত ২৫ মে সকালে স্থানীয় রাম কানাই হাই একাডেমিতে স্কুল পরিচালনা কমিটির উদ্যোগে জন্মজয়ন্তী উদযাপিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমানুল হক সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাউশির মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার, পুলিশ সুপার মনিরুজ্জামা, পৌর মেয়র হেলাল উদ্দিন, মাউশির উপ-পরিচালক মনোয়ারা বেগম ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অব.) জহিরুল হক খান বীর প্রতীক।