ম্যাগাজিন অনুষ্ঠান ‘উল্লাস’ অনুষ্ঠিত

আপডেট : ২৬ জুন ২০১৩, ২০:১৩
কিশোরগঞ্জ মিথিলা অডিও ভিশন প্রযোজিত বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘উল্লাস’ পরিবেশিত হয় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে। গত ২০ জুন সন্ধ্যায় গাজী মাজহারুল ইসলাম আশিকের রচনা, পরিকল্পনা ও নির্দেশনায় পরিবেশিত ম্যাগাজিন অনুষ্ঠানটি বিপুল সংখ্যক দর্শক উপভোগ করে। প্রথম পর্বে আলোচনা সভায় সংগঠনের উপদেষ্টা আহমেদ উল্লাহ’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন এটিএন বাংলার কমেডি আওয়ারের পরিচালক সাঈদ তারেক, সহকারী পরিচালক মাহবুবা মুনা, প্রযোজক মোকাদ্দেম বাবু, কবি আবুল এহসান, আবুল হোসেন ভুঁইয়া ও অ্যাডভোকেট জুবায়ের আলম। দ্বিতীয় পর্বে ম্যাগাজিন অনুষ্ঠানে ফ্যাশন শো, কৌতুকাভিনয়, সংগীত ও নৃত্য পরিবেশিত হয়। অংশগ্রহণকারীরা হলেন- মতিউর রহমান, হাবিবুর রহমান রতন, সোহেল, সুবর্ণা, জনি, পারভেজ, তাইবা, রোজ, শশী, জেবিন, সবিতা, কাঞ্চন, জীবন, রিফাত, লাকী, মুনমুন, ছোঁয়া, নিঝুম, স্বর্ণা, রায়হান, জরিনা, স্মৃতি ও সেন্টু।