নোয়াখালী
নোয়াখালীতে প্রথম নাট্য নির্দেশক হিসেবে একজন নারীর আত্মপ্রকাশ করলো। সে নাট্য নিদের্শক হচ্ছেন তাহেরা আক্তার রুক্সী। একই সাথে তিনি গড়ে তুললেন হাত ধরে থিয়েটার আর্ট নামের নতুন একটি নাট্যদল। তার নির্দেশনায় সম্প্রতি জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চে মঞ্চস্থ হলো এ নাট্যদলের প্রথম নাটক ‘পলাশ ডাঙ্গার ময়না’। রুক্সী নিজেই এ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করলেন। নাটকটিতে উপকূলীয় এলাকায় নারীদের প্রতি মোড়ল মাতব্বরের অন্যায় অত্যাচারের চিত্র তুলে ধরা হয়েছে। অন্যদের মধ্যে অভিনয় করেন, সামস্ ডিউ, পিন্টু, মাসুদুুর রহমান, জাহাঙ্গীর ফয়সাল, শাহাদাত, সাইফুল, রিপন, আনোয়ার হোসেন মোহন ও তুহিন, গাজী মোহাম্মদ আমিনুল ইসলাম রুবেল। নাটকটি প্রযোজনা করেন রফিকুল ইসলাম সবুজ ও ফেন্সী।
পরে নাটকের কাহিনী ও নির্দেশক সম্পর্কে এক আলোচনায় অংশগ্রহণ করেন পলাশ ডাঙ্গার ময়না নাটকের নাট্যকার মো. আবু হানিফ, নোয়াখালী গ্রুপ থিয়েটার ও গ্রাম থিয়েটারের সভাপতি শাহ ফরহাদ, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন মিন্টু।
