যশোরে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

আপডেট : ২৬ জুন ২০১৩, ২০:১৪
যশোর অফিস যশোরে আজ থেকে নারী অধিকার বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকারী দলকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। ৪ দিনের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যশোর জিলা স্কুল মাঠে। দেশের ৮টি জেলার ৩০টি সাংস্কৃতিক দল এতে অংশগ্রহণ করবে। রিলিফ ইন্টারন্যাশনাল ও রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)-এ প্রতিযোগিতার আয়োজক। জানা যায়, জারিগান, কবিগান, নাটক, গীতি ও নৃত্যনাট্যের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক দলগত ৩০টি সাংস্কৃতিক দল তাদের উপস্থাপনা তুলে ধরবে।