পথের গায়কদের নিয়ে নতুন উদ্যোগ

আপডেট : ২৬ জুন ২০১৩, ২০:১৫
কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর মহারাজপুরে গত শুক্রবার অধ্যাপক ডা. এস এম মুসতানজীদ লোটাসের পরিকল্পনায় এবং পরিচালনায় কুষ্টিয়া জেলার গ্রাম বাংলার অবহেলিত ও অ-প্রশিক্ষণ প্রাপ্ত পথের গায়কদের নিয়ে যাত্রা শুরু করেন। পথের গায়কদের প্রশিক্ষণ প্রদান করবেন বিশিষ্ট সংগীত শিল্পী ও কুষ্টিয়ার কৃতি সন্তান এস আই টুটুল, ক্লোজ আপ ওয়ান তারকা সালমা খাতুন, শিবলী সাদিক, ডা. ফারাহ ও বায়জিদ। পথের গায়কদের নিয়ে যাত্রা উদ্বোধন করেন অধ্যাপক ডা. এস এম মুসতানজীদ লোটাস। এসময় আরো উপস্থিত ছিলেন ভেড়ামারা প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার সম্পাদক প্রকাশক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েলসহ শিল্পী বৃন্দরা। প্রশিক্ষণের প্রথম দিনে পথের গায়ক প্রায় ৫০ জন নারী ও পুরুষ শিল্পীবৃন্দরা উপস্থিত ছিলেন।