বিদেশে যাচ্ছে হাতে তৈরি কাগজ

আপডেট : ২৬ জুন ২০১৩, ২০:১৬
সিরাজগঞ্জের আলী এরশাদ তার হাতে তৈরী কাগজের শিল্পের গুমে মানে অভাবনীয় উন্নতি সাধন করায় দেশের সীমানা পেরিয়ে তা এখন বিদেশেও রপ্তানী করছেন। সিরাজগঞ্জ শহরের প্রায় ৩ কিঃমিঃ পশ্চিমে শহরতলীর এক ব্যাস্ততম ঘনবসতীপুর্ন গ্রাম কালিয়া কান্দা পাড়া। সেই প্রাচীন কাল থেকেই গ্রামটি হাতে তৈরী কাগজের কারখানা, বিড়ি ও চামড়া শিল্পের জন্য আজো বিখ্যাত হয়ে আছে। কিন্তু কালের আবর্তে এক সময়ে এই কাগজ শিল্পের উত্পাদন বন্ধ হয়ে যায়। এই শিল্প সংশ্লিষ্ট লোকজন হারিয়ে যাওয়ায় সেই সাথে হারিয়ে যায় এই কাগজ তৈরীর প্রযুক্তিগত সকল ফর্মুলা। শত অভাব আর দারিদ্র দমাতে পারেনি আলী এরশাদের হারানো গৌরব ফিরিয়ে আনার আকাংখাকে। পুর্বপুরুষের সেই পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনার অদম্য নেশা পেয়ে বসে তাকে। নিজের অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে সে হাতে তৈরী কাগজ বানাতে শুরু করেন। শত ঘাত-প্রতিঘাতের মাঝেও তার অক্লান্ত প্রচেষ্টা অব্যাহত থাকায় সে এখন অতি উন্নত মানের বিভিন্ন প্রকার কাগজ তৈরী করে শুধু দেশেই নয়, বরং বিশ্বেও বিভিন্ন দেশেও রপ্তানী করতে সক্ষম হয়েছে।