আবারও নাটকে ব্যস্ত রুমানা

আপডেট : ২৬ জুন ২০১৩, ২০:২৪
চলচ্চিত্রে খুব একটা ভালো জায়গা করতে পারেননি অনেক কসরত করেও। দ্বিতীয় সারির নায়িকা হয়েই কাটাতে হয়েছে দীর্ঘকাল। তাই এর ভেতরে নিজের ক্যারিয়ারের মাঠে টিকে থাকতে কিছু অল্প বাজেটের ডিজিটাল ফিল্মও করেছেন তিনি। এদিকে এখন নিত্য নতুন অভিনেত্রীদের প্রতি বাড়ছে পরিচালকদের আগ্রহ তাই চলচ্চিত্রে একরকম ব্যর্থ হয়ে আবারও নাটকে ব্যস্ত হয়েছেন রুমানা। সম্প্রতি জিয়াউদ্দিন আলমের ঈদের নাটক ‘অজুহাত’-এ অভিনয় করেছেন তিনি। এর বাইরে নিজেও এখন নাটক প্রযোজনা শুরু করেছেন। রুমানার অভিনয় প্রসঙ্গে নির্মাতা আলম বলেন, ‘রুমানা ভালো অভিনেত্রী। তবে হয়তো চলচ্চিত্রের জন্য তার ভাগ্য সুপ্রসন্ন ছিল না। ‘অজুহাত’ নাটকে অসাধারণ একটি চরিত্রে তিনি খুব ভালো অভিনয় করেছেন।’