ইদানীং টিভি অভিনেত্রী মীম চলচ্চিত্রে নিজের একটা অবস্থানের জন্য যেন মরিয়া হয়ে উঠেছেন। সম্প্রতি এশিয়ান টিভির একটি অনুষ্ঠানে মীম তার এক সাক্ষাত্কারে সরাসরি অপু বিশ্বাসকে আঘাত করে কথা বলেন। এই বক্তব্যে অপুও যেন হতচকিত হয়ে যান। অপু’র কথায় ‘মীমের এখনও কোনো ছবি সেইভাবে হিট হয়নি। মাত্র একটি ছবি করেই কীভাবে আমার সম্পর্কে কমেন্ট করে! আর মিডিয়ায় এ ধরনের বেয়াদবদের বেশি দিন জায়গা হয় না। এটা এর আগেও প্রমাণিত হয়েছে। তবে আমি খুবই হতবাক হয়েছি মীমের এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণে। সিনিয়রদের প্রতি যার ন্যূনতম শিষ্টাচার নেই তার ক্যারিয়ার কতদূর এগোবে তা এখনই বোঝা যায়!’ উল্লেখ্য, এরই মধ্যে এই বিষয় নিয়ে সংশ্লিষ্ট টিভি চ্যানেলে প্রতিবাদও জানিয়েছেন অপু বিশ্বাস।
