রেদওয়ান রনি পরিচালিত ঈদের সাত পর্বের ধারাবাহিক ‘বাঘবন্দী’তে অভিনয় করছেন অভিনেতা আসাদুজ্জামান নূর। এই ধারাবাহিকে আসাদুজ্জামান নূর অভিনয় করবেন একজন ক্রমিক খুনির চরিত্রে। ধারাবাহিকের প্রতিটি পর্বে থাকবে একেকটি নতুন গল্প। পরিচালক রনি বলছিলেন, ‘বাঘবন্দী’ ধারাবাহিকে দর্শক চলচ্চিত্রের স্বাদ পাবেন। ধারাবাহিকটির শুটিং এরইমধ্যে শুরু হবে।
