সংবাদ কণিকা

আপডেট : ২৬ জুন ২০১৩, ২১:২৪
দ্রুততম বৈদ্যুতিক গাড়ি নিশান তৈরি করেছে জিওড আরসি মডেলের বিশ্বের দ্রুততম বৈদ্যুতিক গাড়ি। শনিবার ‘লিম্যানস রেস’ শুরুর আগে নিশান দেখাল নতুন জিওড আরসি মডেলের বিশ্বের দ্রুততম বৈদ্যুতিক গাড়ি। প্রতিষ্ঠানটিকে পরবর্তী বছরে ২৪ ঘণ্টার ইলেকট্রিক গাড়ির রেসে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। নিশানের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট অ্যান্ডি পামার বলেন, এই বৈদ্যুতিক গাড়ি চালানোর সময় চালক চাহিদা অনুসারে বৈদ্যুতিক এবং পেট্রোল শক্তির যে কোনো একটি বেছে নিতে পারবেন। ভবিষ্যতের রাস্তায় এ ধরনের গাড়ির প্রাধান্য দেখা যাবে বলে তিনি মনে করেন। —রয়টার্স এ৩৫০ এয়ারবাসের উড্ডয়ন যাত্রীবাহী বিমানের ইউরোপিয়ান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস তাদের নতুন যান এ৩৫০-এর সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। এ৩৫০ অধিক জ্বালানি সাশ্রয়ী এবং এটি আমেরিকান বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের সঙ্গে যাত্রীবাহী বিমান ব্যবসায় পাল্লা দেবে। বিমানটি চার ঘন্টার সংক্ষিপ্ত যাত্রা শুরু করার পর টুলুজ শহরে অবতরণ করে। বিশ্বের প্রতিটি এয়ারলাইন যখন জ্বালানি সাশ্রয়ী প্লেন খুঁজছে তখন এর নির্মাতা এয়ারবাসের দাবি এটি এয়ারক্রাফটের তুলনায় জ্বালানি খরচ প্রায় ২৫% কমিয়ে দেবে। নির্মাতা প্রতিষ্ঠান আশা করছে ২০১৪ সালের শেষের দিকে প্রথম এ৩৫০ সরবরাহ করা হবে। —বিবিসি আফগানিস্তানে শিশু শ্রমিক আফগানিস্তানের শ্রম ও সমাজ মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আলি এফতেখারির অনুমান, আফগানিস্তানে ১৮ বছরের কম ১২ লাখের মত শিশু ও কিশোরকে কাজ করতে হচ্ছে। তবে এ ব্যাপারে কোন সরকারি পরিসংখ্যান নেই। জাতিসংঘের শিশুকল্যাণ সংস্থা ইউনিসেফের মতে আফগানিস্তানে ৭ থেকে ১৪ বছর বয়সী ছেলে-মেয়ের মধ্যে ১৭ শতাংশ মেয়ে ও ৯ শতাংশ ছেলে কাজ করে থাকে। সেভ দ্য চিলড্রেন মতে, দেশটিতে চার থেকে ছয় বছর বয়সী শিশুদেরও কাজ করতে হচ্ছে। —ডয়চে ভেলে