জাতীয় ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ আগস্টে

আপডেট : ২৬ জুন ২০১৩, ২১:৩৬
জেলা ফুটবল লিগ চ্যাম্পিয়ন ক্লাবগুলোকে নিয়ে আগস্ট মাসে জাতীয় ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হবে। ২০ আগস্ট এই খেলা শুরু হওয়ার কথা রয়েছে বলে বলে জানা গেছে। দেশের সাত বিভাগ থেকে বাছাই করে ঢাকায় চূড়ান্ত পর্বের জন্য আট দল নেয়া হবে বলে গতকাল অনুষ্ঠিত বাফুফের জেলা ফুটবল লিগ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে। চূড়ান্ত দিন-তারিখ নির্ধারণ হয়নি। চূড়ান্ত পর্বের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল পেশাদার লিগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলার সুযোগ পাবে। এখন দেশের বিভিন্ন স্থানে জেলা ফুটবল লিগ অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে প্রায় ১৫টি জেলার খেলা শেষ হয়েছে বলে জানা গেছে। জুলাইয়ের মধ্যে ২০-২২টি জেলার খেলা শেষ হয়ে আসবে বলে মনে করছেন বাফুফের জেলা ফুটবল লিগ কমিটির কর্মকর্তারা। কালকের সভায় কমিটির চেয়ারম্যান মঞ্জুর কাদের বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।