মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে গতকাল বুধবার বিভিন্ন স্থানে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
কুমিল্লা
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুমিল্লা উপ-অঞ্চলের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি র্যালি বের হয়ে। এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া। কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক এ.কে.এম শওকত ইসলাম, জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. আজিজুর রহমান সিদ্দিকী প্রমুখ।
ময়মনসিংহ
র্যালি, সেমিনার ও আলোচনা সভা। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা প্রশাসন ও আনন্দ মোহন কলেজ এ কর্মসূচির আয়ো্জন করে। জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী র্যালীর উদ্বোধন করেন। আলোচনায় অংশগ্রহণ করেন জেলা পরিষদের প্রশাসক এডভোকেট জহিরুল হক খোকা, জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী, আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ মান্নান, মাদকের উপ-পরিচালক এ এ এম হাফিজুর রহমান প্রমুখ।
মাদারীপুর
র্যালি শেষে স্থানীয় এম.এম. হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বাবর আলী মীর। আলোচনা করেন জেলা প্রশাসক নূর-উর-রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম, মদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুপার মিজানুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সৈয়দউদ্দিন প্রমুখ।
বাগেরহাট
বাগেরহাটে স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে স্থানীয় সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে “মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিশ্বব্যাপী অন্দোলন” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মু.শুকুর আলী প্রধান অতিথির বক্তব্য রাখেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খান রেজা-উন-নবীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাবিবুল হক খান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন প্রমুখ।
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লক্ষ্মীপুরের উদ্যোগে র্যালি বের হয়। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম মাসুদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম মিজানুর রহমান।
মানিকগঞ্জ
জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি র্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইউনুছ হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আকরাম হোসেন, মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র পথের পরিচালক মাহমুদুর রহমান, সভাপতি কামরুদ্দিন আহমেদ, উপ-পরিচালক নাসির উদ্দিনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নোয়াখালী
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা শহর মাইজদীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনুপম বড়ুয়ার সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এতে অতিরিক্ত জেলা প্রশাসক পরিতোষ হাজরা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাশেদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সারওয়ার আলম ও চিকিত্সক মো. মাঈনউদ্দিন আল-মাসুদ বক্তব্য রাখেন।
চাঁপাইনবাবগঞ্জ
জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সাটুলে আলোচনা সভায় মিলিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, জেলা তথ্য অফিসার তাজকীয়া আকবারী প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া
র্যালি বের করে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। র্যালিটি লোকনাথ দীঘির পাড় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে গিয়ে শেষ হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমা বেগমের সভপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মনিরজ্জামান, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, সরকারি কলেজের অধ্যক্ষ কাজী মোস্তফা জালাল।
সুনামগঞ্জ
জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক ইয়ামিন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক শাফায়েত মাহবুব চৌধুরী, ৮ বর্ডার গার্ডের (বিজিবি) অধিনায়ক মাকসুদুল হক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এমদাদ উল্লাহসহ জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
নওগাঁ
পিটিআই কার্যালয় থেকে রেব হওয়া র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. এনামুল হক। উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার কফিলউদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ রেঞ্জের তত্ত্বাবধায়ক শহিদুল ইসলাম প্রমুখ।
কমলনগর (লক্ষ্মীপুর)
উপজেলা প্রশাসন, বেসরকারি সংস্থা প্রয়াস ও বেসিকের আয়োজনে র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাজিরহাট ফাযিল ডিগ্রি মাদ্রাসার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর মোঃ ফারুক। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল আউয়াল। বক্তব্য রাখেন মোঃ জায়েদ হোছাইন ফারুকী, এম এ মজিদ, এ এন এম আশরাফউদ্দিন, আশরাফউদ্দিন রাজন, আনোয়ার হোসেন প্রমুখ।
বিরামপুর (দিনাজপুর)
উপজেলা পরিষদ থেকে উপজেলা নির্বাহী অফিসার রোখছানা বেগমের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী বের হয়। সংস্থার অফিস চত্বরে রচনা প্রতিযোগিতায় ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম.জিন্নাহ, বিওয়াইএফসির প্রোগ্রাম ম্যানেজার মনোয়ার হোসেন মন্টু, এনজিও ডিভির নির্বাহী পরিচালক মোরশেদ মানিক প্রমুখ।
ডুমুরিয়া (খুলনা)
উপজেলা পরিষদ কর্তৃক বর্ণাঢ্য র্যালি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। র্যালি শেষে উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গাজী আব্দুল হাদী, কৃষি অফিসার পঙ্কজ কান্তি মজুমদার, যুব উন্নয়ন অফিসার কামরুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার সুরাইয়া সিদ্দিকা প্রমুখ।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া)
উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন ভুঁইয়া বকুল। বিশেষ অতিথি ছিলেন; উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ তাইবুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক, কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ সোলেমান খান, সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক মুন্সী রুহুল আমিন টিটু। আলোচনা করেন কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির আহম্মদ সরকার, কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বদিউল আলম ও শিক্ষার্থী মোঃ আশরাফুল ইসলাম।
কোটালীপাড়া (গোপালগঞ্জ)
উপজেলা ভাইস চেয়ারম্যান রেনুকা বিশ্বাসের সভাপতিত্বে আলোচনাসভায় ভাইস চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, মত্স্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, নির্বাচন অফিসার মোহাম্মদ হাসান উদ্দিন, ওসি মোহাম্মদ আ. লতিফ, এনজিও কর্মকর্তা নথনেল বাড়ৈ, এইচ এম কামাল হোসেন বক্তব্য রাখেন।
