দুমকির ২টি ইউপিতে বিএনপি প্রার্থী বিজয়ী

আপডেট : ২৬ জুন ২০১৩, ২১:৫৫
দীর্ঘ ১১ বছর পর দুমকি উপজেলার দুটি ইউনিয়নে শ্রীরামপুর ও লেবুখালী ইউপি নির্বাচনে অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। শ্রীরামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোঃ সাইফুল আলম মৃধা চশমা মার্কায় এবং লেবুখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে আঃ জব্বার সিকদার তালা মার্কায় বিজয়ী হয়েছেন। সাইফুল আলম দুমকি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আঃ জব্বার সিকদার লেবুখালী ইউনিয়ন বিএনপির সভাপতি।