শফিউর রহমান
বাংলাদেশে শুদ্ধ সঙ্গীত প্রসারের পথিকৃত্ প্রয়াত সফিউর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠচক্র কক্ষে তার স্মরণে এক আলোচনা সভা ও উচ্চাঙ্গ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কাজী আবুল হোসেন
সাবেক অধ্যক্ষ কাজী আবুল হোসেনের ২১তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ঢাকা কলেজ, তিতুমির কলেজ ও ইসলামি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। এ উপলক্ষে আজ বাদ আসর মরহুমের বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের কনিষ্ঠ পুত্র বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক ও ধানমন্ডি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করেছেন।
খালেদা খানম
রাজধানীর মধুবাগে শহীদ লেঃ সেলিম শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষা ও আবুজর গিফারী (রাঃ) বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপিকা খালেদা খানমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ সকাল ৯টায় লেঃ সেলিম শিক্ষালয় প্রাঙ্গণে আলোচনা সভা, দুরূদ শরীফ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকতে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের অনুরোধ জানিয়েছেন স্কুলের বর্তমান অধ্যক্ষ ও আবুজর গিফারী (রাঃ) বিশ্ববিদ্যালয় কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মো.আফতাব হোসেন সিকদার।
