কানাইঘাটে আটক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে গেল দুর্বৃত্তরা

আপডেট : ২৬ জুন ২০১৩, ২২:৫৮
সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার চতুল ঈদগাহ বাজারে গত মঙ্গলবার রাতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ মুশাহিদ আলী (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তাদের হামলায় থানার এসআই মাসুদ পারভেজ, কনস্টেবল বজলুর রশিদ এবং গ্রাম পুলিশ বাবুল আহমদ গুরুতর আহত হয়েছেন। এসআই মাসুদ পারভেজের নেতৃত্বে পুলিশের একটি দল চতুল ঈদগাহ বাজারের চিহ্নিত মাদক ব্যবসায়ী মুশাহিদ আলীকে ঈদগাহ বাজার থেকে গাঁজাসহ গ্রেফতার করে। তাদেরকে থানায় নিয়ে আসার পথে মুশাহিদের সহযোগীরা পুলিশের উপর অতর্কিতে হামলা চালায়।