নেপালের দুটি পাণ্ডুলিপিকে বিশ্ব ঐতিহ্যরূপে স্বীকৃতি
নেপালের দুটি প্রাচীনতম পাণ্ডুলিপি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যরূপে স্বীকৃত হয়েছে। ১৯ জুনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনেস্কো জানায়, পৃথিবীর প্রাচীনতম পাণ্ডুলিপি ‘নিসবাশাত্তাভশম্মিতা’ মানবিক আচরণ নিয়ে লেখা ও ‘সুসরুতসম্মিতা’ আয়ুর্েবদ শাস্ত্র নিয়ে লিখিত প্রাচীনতম পাণ্ডুলিপি। ঐতিহ্যিক নিদর্শন ও গুরুত্বের কারণে এগুলোকে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউনেস্কো কর্তৃক নির্বাচিত এ দুটি পাণ্ডুলিপি প্রথমবারের মতো নির্বাচিত বিশ্বের প্রাচীনতম পাণ্ডুলিপি। ‘সুসরুতসম্মিতা’ নামের পাণ্ডুলিপিটি এক হাজার একশ চৌত্রিশ বছরের পুরানো যা সংস্কৃত ভাষায় তালপাতায় লেখা হয়েছিল।
‘হ্যানস ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন সাহিত্য পুরস্কার’ পেলেন সালমান রুশদি
ভারতীয় বংশোদ্ভূত বৃটিশ লেখক সালমান রুশদির গল্পগ্রন্থ ‘মিডনাইট চিলড্রেন’ ‘হ্যানস ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন সাহিত্য পুরস্কার-২০১৪’ লাভ করেছে। প্রতিবছর দুজন লেখককে যৌথভাবে এই পুরস্কার প্রদান করা হয়। সমালোচকরা বলেন, ‘সালমান রুশদি এ পুরস্কার প্রদান করা হয়েছে কারণ, তিনি বৈশ্বিক বাস্তবাতার আদলে রূপকথার গল্প ও কল্পকাহিনি লেখেন। যা আমাদের সময়ের সাংস্কৃতিক মিলনমেলাকে দৃঢ় করে।’
শ্রীলঙ্কান লেখিকার অস্ট্রেলিয়ান পুরস্কার জয়
‘মাইলস ফ্রাঙ্কিন পুরস্কার-২০১৩’ জিতে নিয়েছেন শ্রীলঙ্কান লেখিকা মিকেলি ডি ক্র্যাসটার। তাঁর উপন্যাস ‘কোশ্চেন অব ট্রাভেল’-এর জন্য তিনি এ পুরস্কার পান। এটি তাঁর চতুর্থ উপন্যাস। গত ১৯ জুন ক্যানবেরায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর হাতে এ পুরস্কার প্রদান করা হয়। ক্র্যাসটারই প্রথম, যিনি শ্রীলঙ্কান লেখিকা হিসেবে অস্ট্রেলিয়ার এ পুরস্কার জিতে নেন।
‘স্বপ্রকাশিত লেখকরাই সাহিত্য ধ্বংসের কারণ’
গুডরিডার ব্লগের দবি, ‘স্বপ্রকাশিত লেখকরা নিজেদের বই প্রকাশ করে সাহিত্যকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন।’ স্বপ্রকাশিত লেখকেরা নিজেরাই নিজেদের বই প্রকাশ করে অনলাইনে ছড়িয়ে দেন। ব্লগের মতে, অনলাইনের জনপ্রিয় সাইটগুলো ব্রাউজ করা যায় না এসব বই দেখা ছাড়া। এগুলো খুবই নিম্নমানের লেখা ও সম্পাদিত বই। বইয়ের অনলাইন সাইটগুলো এই তথাকথিত লেখক বা তাঁদের বই জনপ্রিয় ও বিখ্যাত লেখকদের সাথে জায়গা করে দিচ্ছে। বোকার মার্কেট রিসার্চের তথ্যনুযায়ী, স্বপ্রকাশিত বইয়ের পরিমাণ অনলাইনে বারো শতাংশেরও বেশি। এগুলো বিশেষ করে অপরাধ নির্ভর, সাইন্স ফিকশন, রম্যরচনা, প্রেম ইত্যাদি-বিষয়ক, যার পঁচানব্বই শতাংশই ব্যাবসায়িক উদ্দেশ্যে প্রকাশিত।
শামস আরেফিন
