প্রার্থনা নয়

আপডেট : ২৭ জুন ২০১৩, ১৮:৫৭
আসব না আর ঘরে ফিরে দেবতার কাছে ফিরব না ফুল দেব না নিশি রাতে মন্দিরে আর ভিড়ব না। কখনো বলব না আর আনুকূল্য দাও হে প্রভু সনির্বন্ধ জোড় হাতে আর প্রার্থনা নয় ভুলেও কভু। যখন-তখন কাঁদব না আর মধ্যরাতের ঝিঁঝির মতো চোখের জলে যায় কি মোছা বুকের যত দুঃখ-ক্ষত?