ইসলামী ব ই প রি চি তি

আপডেট : ২৭ জুন ২০১৩, ১৯:০১
নাম :আহকামুন নিসা মূল :আল্লামা মোহাম্মদ আতাইয়া খামীস অনুবাদ :মাওলানা মুহাম্মদ মাসুম বিল্লা সম্পাদনা :মোহাম্মদ শামসুজ্জামান প্রকাশনায় :মিনা বুক হাউস, ৪৫, বাংলাবাজার, কম্পিউটার মার্কেট, ঢাকা। প্রকাশকাল :এপ্রিল ২০১৩ প্রকাশক :আবুজাফর প্রচ্ছদ :হামিদুল ইসলাম হাদিয়া :৩০০ টাকা মাত্র নিসা শব্দের অর্থ হলো নারী। আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা নিসা নামে পবিত্র কুরআনে একটি বৃহত্ সূরাও সন্নিবেশিত করেছেন। যেখানে নারী জাতি সম্পর্কে বিভিন্ন হুকুম আহকাম বর্ণিত হয়েছে। আর আহকাম শব্দের অর্থ হলো বিধিবিধান। সুতরাং আহকামুন নিসা অর্থ হলো নারীদের বিধিবিধান। এই গ্রন্থটিতে নারীদের বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে। নারীজাতি হলো মায়ের জাতি। মায়ের সম্মান মর্যাদা প্রদান করা প্রত্যেক মুসলমানের অবশ্য কর্তব্য। মায়ের জাতি যাতে তাদরে নিজ নিজ সম্মান ও মর্যাদা অক্ষুন্ন রাখতে পারে তার জন্যই মূলত ইসলাম তাদের কিছু অধ্যাদেশাবলী প্রদান করেছেন। এই গ্রন্থটিতে নারীর পবিত্রতা অর্জন থেকে শুরু করে একেবারে দাফন কাফন পর্যন্ত সকল বিষয়ের বিবরণ এসেছে। কুরআনে যেমনিভাবে নারীর সম্মানের কথা বলা হয়েছে তেমনি হাদীসেও নারীর সম্মান ও মর্যাদা দানের কথা বলা হয়েছে। আল্লাহ বলেন, হুন্না লিরাসুল লাকুম অআনতুম লিরাসুল্লাহুন্না তারা (স্ত্রীরা) তোমাদের পোশাক স্বরূপ আর তোমরাও তাদের পোশাক স্বরূপ। রসূল (স.) বলেছেন, তোমাদের মধ্যে সেই ভালো মানুষ যে ব্যক্তি তার স্ত্রীদের কাছে ভালো। কুরআন হাদীসের দিক নির্দেশনায় যাদের এতো বড় মর্যাদা দেয়া হয়েছে। তারা যাতে তাদের মর্যাদা অক্ষুন্ন রাখতে পারে তার জন্য তাদের যেসব নিয়ম পদ্ধতি মেনে চলা প্রয়োজন আলোচ্য বইটিতে তা ফুটে উঠেছে। যেমন পবিত্রতা অর্জন, মায়ের দুধ, কুরআন ও বিজ্ঞান মাতৃদুগ্ধের স্বাস্থ্যগত দিক মহিলাদের রক্ত সংক্রান্ত নাজাসাত ধোয়ার পদ্ধতি হায়েজ, তহুরের সময়সীমা, ইস্তেহাজা বা অসুস্থতাজনিত রোগ, ইস্তিহাজা রোগীর করণীয়। গোসলের বিধান, গোসলের সুন্নাত ও মুস্তাহাব, নগ্নতা ও পোশাক, শরীয়াতে কাদেরকে হারাম বলা হয়, সতরের বিধান। মাহরামদের সামনে সতরের সীমা, গায়রে মাহরামদের সামনে সতেরের সীমা, পোশাক সম্পর্কিত শর্তাবলী, জিলবাব কেমন হওয়া প্রয়োজন। মহিলাদের কণ্ঠ স্বরের পর্দা, মহিলাদের সালাত বিষয়ক মাসআলা, মহিলাদের জানাজার সালাত, মহিলাদের ঈদের সালাত, মহিলারা কি কবরস্থানে প্রবেশ করতে পারে? নারীদের দেন মোহর, মহিলাদের ইতিকাফ, মহিলাদের রোজা পালন, মহিলাদের হজ্ব পালন ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে। একজন মুসলিম নারীর জন্য তার প্রয়োজনীয় খুঁটিনাটি প্রায় সকল বিষয় এখানে আলোচনা করা হয়েছে। আমরা গ্রন্থটির বহুল প্রচার কামনা করছি।