এ দেশের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী এখন চলচ্চিত্রের চেয়ে বেশি সময় দিচ্ছেন ছোটপর্দার নাটক ও বিজ্ঞাপনে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি একটি মেহেদী পণ্যের বিজ্ঞাপনের ফটোশুটে অংশ নেন তিনি। গত ২৩ জুন রাতে সেলিব্রেটি আলোকচিত্রী আশীষ সেনগুপ্তের স্টুডিওতে এই ফটোশুট হয়। আশীষ সেনগুপ্ত বলেন, ‘অনেকদিন পর গত রবিবার রাতে আবার প্রিয় নায়িকার ছবি তুললাম। উনার সাথে শেষ কাজ করেছিলাম আমার পল্টনের স্টুডিওতে। ধানমণ্ডির স্টুডিওতে কালই প্রথম এলেন। ইচ্ছেমতো ছবি তুললাম।’
