‘কাহানি’ ছবিটি মুক্তির পর প্রায় ১৫ মাস পেরিয়ে যায়, কিন্তু সিনেমা হলে বিদ্যার কোনো ছবি আসেনি এই সময়ে। এই দীর্ঘ বিরতির পর পর্দায় আসছে বিদ্যা বালানের ‘ঘনচক্কর’ ছবিটি। আজ মুক্তি পাবে এই ছবিটি। এক সাক্ষাত্কারে বিদ্যা বালান বলেন, ‘আমি টেরই পাইনি ১৫টি মাস পর্দায় আমার কোনো ছবি নেই। যদিওবা এটা কোনো বিরতিই ছিল না আমার ক্যারিয়ারের। কেননা এই সময়ে আমি ‘ঘনচক্কর’ ছবিতে কাজ করেছি, বৈবাহিক জীবনে এসেছি। এর পাশাপাশি আরও অনেক কিছুই করেছি। ‘শাদি কি সাইড ইফেক্ট’ ছবির কাজও শুরু করেছি।’
