জুন মাসের কনকনে ঠাণ্ডায় যখন অস্ট্রেলিয়ার চিরসবুজ পাতার রঙে চিড় ধরেছে, তখনই মেলবোর্নের বাংলাদেশিদের আলোচিত সংগঠন ‘শ্রোতার আসর’ গত ২২ জুন বছরের দ্বিতীয় অয়োজন ‘যুগলবন্দী গানে গানে’ নিয়ে হাজির হয়েছে দর্শকদের সামনে। উত্তম-সুচিত্রা, রাজ্জাক-ববিতা কিংবা ফারুক-কবরীর সিনেমার গান থেকে শুরু করে হাবিব-ন্যান্সির বাংলা ডুয়েট গানের এক অপূর্ব পরিবেশনা হল উপচে পড়া দর্শকদের মন জয় করেছে মুহূর্তেই। অবন্তী, মালা, মৌলী, পুণম, সিমিন, হিমানী, শমী, কাঁকন, রাজিব, জাকি, অনিন্দ্য, অংশ আর চঞ্চল মণ্ডলের সুরের মূর্ছনার সাথে আমিন, সৌগত, পলাশ, রাফায়েল, হাসান, অভি, রেজা ও সাইফের যন্ত্র মুগ্ধ করেছে উপস্থিত সবাইকে।
