ছেলে সন্তানের বাবা হলেন ছোটপর্দার অভিনেতা সিদ্দিক। গত ২৪ জুন দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে সিদ্দিকের স্ত্রী মারিয়া মীম ঢাকাস্থ অ্যাপোলো হাসপাতালে এই পুত্র সন্তানের জন্ম দেন। সিদ্দিক জানান, মা ও সন্তান দু’জনেই সুস্থ আছেন। সন্তানের নাম রাখা হয়েছে আলিফ। উল্লেখ্য, গত বছরের ২৪ মে সিদ্দিক ও মারিয়া মীম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপর ১২.১২.১২ তারিখে তারা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
