গোলাপের মতো আভা ছড়ানো একধরনের কোয়ার্টজই রত্ন বিশেষজ্ঞদের কাছে পরিচিত রোজ কোয়ার্টজ বল নামে। আর এ ধরনের সবচেয়ে বড় কোয়ার্টজ বলটি তৈরি করার কৃতিত্ব যার তিনি হলেন জাপানের ইয়োশিউকি নিশিইয়ামা। কিছুদিন আগে জাপানের রাজধানী টোকিওর মাচিডাতে নিশিইয়ামা যে রোজ কোয়ার্টজ বলটি প্রদর্শন করেন সেটির পরিধি ছিল ৯৬.৬ সেন্টিমিটার এবং এর ওজন ছিল প্রায় ১,২২০ কেজি বা ২,৬৮৯.৬৪ পাউন্ড।
