সরকারি কর্মকর্তাদের উচ্চ শিক্ষায় জাপানের অনুদান

আপডেট : ২৭ জুন ২০১৩, ২০:২৬
বাংলাদেশ সরকার কর্তৃক জাপান মানবসম্পদ উন্নয়ন বৃত্তি বা জেডিএস শীর্ষক প্রকল্প বাস্তবায়নে ১৮ কোটি জাপানীজ ইয়েন (প্রায় ১৪ কোটি টাকা) অনুদান দেবে জাপান সরকার। এ বিষয়ে গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের এসইসি সম্মেলন কক্ষে এক বিনিময় নোট ও অনুদান চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. আবুল কালাম আজাদ ও বাংলাদেশে নিযুক্ত জাপানী রাষ্ট্রদূত সিরো সাদোশিমা বিনিময় নোট এবং ঢাকায় নিযুক্ত জাইকার প্রতিনিধি তাকাও টোডা অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় জানানো হয়, ইআরডি পরিচালিত জেএসডি প্রকল্পটি ২০০১ সাল থেকে শুরু হয়েছে এবং ২০১৬ সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সরকারি কর্মকর্তাদের উচ্চ শিক্ষার মাধ্যমে দক্ষতা বৃদ্ধিতে এ অনুদান সহায়তা করবে। প্রকল্পটির অনুকূলে এ পর্যন্ত মোট ৩৪১৬ মিলিয়ন জাপানি ইয়েন অনুদান সহায়তা পাওয়াগেছে। শুরু থেকে এ পর্যন্ত ১৮১ জন সরকারি কর্মকর্তা এ কোর্সের আওতায় জাপানে মাস্টার্স প্রোগ্রাম সম্পন্ন করেছে।