বান্দরবানে অপহূত শিশুর লাশ উদ্ধার

আপডেট : ২৭ জুন ২০১৩, ২০:৪০
গতকাল বৃহস্পতিবার বান্দরবানের রুমা উপজেলার গ্যালাইঙ্গা ইউনিয়নের আদিকাপাড়ার পাহাড়ের খাদ থেকে অপহূত শিশু সঞ্জয় ত্রিপুরার (৮ মাস) গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে রুমা থানার ওসি জাকির হোসেন জানান, গত ২৫ জুন শিশুটি অপহরণের ৩দিন পর বৃহস্পতিবার তার লাশ পাওয়া যায়। লাশ উদ্ধার হওয়ার পর পুনে চন্দ্র ত্রিপুরা নামের এক ব্যক্তিকে গণপিটুনী দিচ্ছে খবর পেয়ে পুলিশ পাঠিয়ে তাকে গ্রেফতার করা হয়। হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি এবং এই ঘটনায় সে জড়িত কিনা তাও জানা যায়নি। । তবে এ ঘটনায় রুমা থানায় একটি মামলা হয়েছে।