হাঁটার পরিবেশ তৈরি করতে হবে

আপডেট : ২৭ জুন ২০১৩, ২১:৪৫
ঢাকা শহরে অনেক মানুষ পায়ে হেঁটে যাতায়াত করে। এর ফলে ঢাকাবাসী একই সঙ্গে দুইভাবে উপকৃত হচ্ছে। যাতায়াতের পাশাপাশি ব্যায়ামের সুযোগও পাচ্ছে। অধিক হারে যান্ত্রিক যানবাহন ব্যবহারে পৃথিবীর অনেক শহেরই অস্বাস্থ্যকর ও বিরক্তিকর পরিবেশ সৃষ্টি হচ্ছে। যা মানুষের স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে। এ অবস্থা মারাত্মক স্বাস্থ্যসঙ্কট তৈরি করবে। স্বাস্থ্য রক্ষার স্বার্থে সবারই হাঁটা প্রয়োজন। আনন্দদায়ক এবং নিরাপদ পরিবেশ সৃষ্টি করা গেলে অনেকেই হাঁটতে উত্সাহী হবে। সেজন্য শহরের সব এলাকায় হাঁটার পরিবেশ তৈরি করতে হবে। এ জন্যে সরকারকে সহযোগিতার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। সৈয়দ সাইফুল করিম, মিরপুর ১, ঢাকা-১২১৬