কলকাতা থেকে প্রকাশিত সৃজন বার্তা পত্রিকা গোষ্ঠীর পক্ষ থেকে সম্প্রতি রবীন্দ্রসদনের শিশির মঞ্চে দুই বাংলার মৈত্রী উত্সব, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়। স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের গুণী ব্যক্তিদের উক্ত অনুষ্ঠানের মাধ্যমে মৈত্রী এওয়ার্ড প্রদান করা হয়। প্রধান অতিথি পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা গুণীদের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও উত্তরীয় তুলে দেন। সম্মাননাপ্রাপ্তরা হলেন—মো. ইসরাফিল আলম এমপি (শ্রমিক সংগঠক), একুশে টেলিভিশনের চেয়ারম্যান মো. আব্দুস সালাম (মিডিয়া ব্যক্তিত্ব), জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম (রাজনৈতিক ব্যক্তিত্ব), বিএমএ নেতা উত্তম কুমার বড়ুয়া (চিকিত্সাসেবা), শফিক আলম মেহেদি (কাব্য সাহিত্য), মো. হাসমত আলী (বীমা শিল্প), মুহাম্মদ ফিরোজ মুকুল (শিক্ষা গবেষণা), বখতিয়ারউদ্দিন খান ইকবাল (আইনসেবা), ডা. এস চক্রবর্তী (ফিজিওথেরাপি চিকিত্সা), আইনজীবী জহুরুল হক জহির, অ্যাডভোকেট মো. আব্দুর রশিদ ও মো. হাসিবুর রহমান মানিক (সমাজসেবা), মো. এনামুল হক খোন্দকার (সমাজসেবা ও শিক্ষানুরাগী), নিলু রহমান (মানবাধিকার) ও ইউনানী চিকিত্সা সেবায় অবদানের জন্য হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ। সৃজন বার্তার পক্ষে দেবাশীষ ভট্টাচার্য ও শ্যামা ভট্টাচার্য এবং বাংলাদেশ থেকে সমন্বয় করেন ইউনিটি ফর ইয়ং জার্নালিস্টের মহাসচিব ইমদাদুল হক তৈয়ব।—প্রেস বিজ্ঞপ্তি
