এন্টি-অক্সিডেন্ট কেন খাবেন

আপডেট : ২৭ জুন ২০১৩, ২২:১৫
এন্টি-অক্সিডেন্ট হচ্ছে ভিটামিন এ, সি, ই-এর সমন্বয়ে গঠিত একটি কমপে¬ক্স। সাধারণত: তাজা শাক-সবজি, গাজর, আপেলসহ বিভিন্ন ফল এবং রেড ওয়াইন-এ এটা পাওয়া যায়। এটা গ্রহণে হার্ট ও ত্বকের জন্য ভালো। এটা পুরানো কথা। সম্প্রতি এন্টি-অক্সিডেন্ট সম্পর্কে নতুন গবেষণা রিপোর্টে উল্লে¬খ করা হয় যারা নিয়মিত এন্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খান তাদের ক্যান্সারে ঝুঁকি কম এবং এন্টি-অক্সিডেন্ট ক্যান্সার কোষকে বিনষ্ট করে এবং যেসব ক্যান্সার কোষ আক্রান্তদের চিকিত্সায় প্রতিরোধ গড়ে তোলে সেসব ক্যান্সার কোষকেও ধ্বংস করে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব সায়েন্স এ তথ্য প্রকাশ করেছে। বিশেষজ্ঞগণ ২২ ধরনের এন্টি-অক্সিডেন্ট শনাক্ত করেছেন যা সেবন অথবা আহারে ক্যান্সারের জন্য ক্ষতিকর কোষ নষ্ট করে এবং ড্রাগ রেজিষ্ট্যান্ট ক্যান্সার কোষও নষ্ট করে দেয়। গবেষণার প্রধান ড. কাইয়ংজা মিয়ং উল্লে¬খ করেন ল্যাবরেটরীতে যে মাত্রায় এন্টি-অক্সিডেন্ট ব্যবহার করা হয়েছে তা খাবারের উত্স, সবজি, ফল-মূল, এন্টি-অক্সিডেন্ট ট্যাবলেট বা রেড ওয়াইন থেকে পাওয়া যাবে না। লেখক : চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ