গাজীপুর সিটি নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ

আপডেট : ২৭ জুন ২০১৩, ২২:১৭
নব গঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে ৩৯২টি কেন্দ্রের জন্য নির্বাচনী কর্মকর্তা নিয়োগ সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নিকট নিয়োগপত্র পৌঁছে দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। রিটানির্ং অফিসার মতিয়ার রহমান জানান, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের মধ্য থেকে ৩৯২ জনকে প্রিজাইডিং অফিসার, ২ হাজার ৪০৩ জনকে সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ হাজার ৮০৭ জনকে পোলিং অফিসার হিসাবে নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। গতকাল প্রথমদিনে ২ হাজার ১৮৬ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হয়। সকালে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব বেগম জেসমিন তুলি, রিটানিং অফিসার মতিয়ার রহমান, গাজীপুর জেলা প্রশাসক নূরুল ইসলাম, পুলিশ সুপার মো. আব্দুল বাতেন প্রমুখ। গুরুত্বপূর্ণ কেন্দ্র ২৩৫টি নির্বাচনে ৩৯২টি কেন্দ্রের মধ্যে ২৩৫টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।