রংপুর সিটি কর্পোরেশনের ১২শ কোটি টাকার বাজেট ঘোষণা

আপডেট : ২৭ জুন ২০১৩, ২২:১৭
নতুন কোন কর আরোপ ও কর বৃদ্ধি ছাড়াই রংপুর সিটি কর্পোরেশনের চলতি অর্থ বছরে প্রায় ১২শ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ১১শ ৮৬ কোটি ৯২ লাখ ৯৫ হাজার টাকা। উদ্ধৃত্ত আয় দেখানো হয়েছে ৬০ কোটি ৫ লাখ ৮৪ হাজার ৯শ ৮৪ টাকা। বুধবার বিকালে রংপুর সিটি কর্পোরেশনের অডিটরিয়ামে কাউন্সিলর ও কর্মকর্তাদের উপস্থিতিতে এই বাজেট ঘোষণা করেন সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টু।