তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে নির্বাচন হতে দেয়া হবে না। তত্ত্বাবধায়ক হোক আর অন্তর্বর্তীকালীন সরকার হোক এছাড়া জাতীয় নির্বাচন দেয়া হলে বিএনপির নেতাকর্মীরা তা প্রতিহত করবে। সরকারের নৌকা অর্ধেক ডুবেই গেছে, বাকিটুকু ডুবে যাওয়ার পথে।
গতকাল বৃহস্পতিবার পথসভা শেষে পাথরঘাটা উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে এসব কথা বলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ বার এসোসিয়েশনের সহসভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মেজর (অব.) নিয়াজ আহম্মেদ জাবের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী মো. ফারুক, অ্যাডভোকেট মনিরুজ্জামান প্রমুখ।
