ইত্তেফাক সাংবাদিকের বাসায় চুরি

আপডেট : ২৭ জুন ২০১৩, ২৩:০২
মিরপুরের কাজীপাড়ায় ইত্তেফাকের সাংবাদিক মেহেদী হাসানের বাসায় চুরি হয়েছে। দুর্বৃত্তরা ১টি ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা ও নগদ ১৬ হাজার টাকা চুরি করেছে। এ ঘটনায় মেহেদী হাসান মিরপুর থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, বুধবার দুপুরে তিনি বাসায় তালা দিয়ে বাইরে চলে যান। সন্ধ্যায় বাড়ির মালিক আব্দুর রশিদ তাকে মোবাইল ফোনে জানান যে, তার বাসায় চুরি হয়েছে। তিনি বাসায় গিয়ে দেখেন যে, দুর্বৃত্তরা ঘরের জিনিসপত্র তছনছ করেছে। ঘটনার পর মিরপুর থানার এসআই আবুল খায়েরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ধারণা করছে, চুরির সঙ্গে বাড়ির কেউ জড়িত।