পবিত্র শবে বরাত উপলক্ষে সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরস্থ জৈনপুরী দরবার শরীফ ও আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদরাসা কমপ্লেক্সের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বাইয়াত ও দোয়া ফরমান হযরত আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব কেবলা। সভাপতিত্ব করেন আলহাজ্ব মো. শফিকুল ইসলাম চৌধুরী- জিএম ডেসকো। প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. আহমদ ইসমাইল মোস্তফা- চেয়ারম্যান, বিসিএসআইআর। বিশেষ অতিথি ছিলেন কমপ্লেক্সের পরিচালক পীরজাদা আলহাজ্ব সৈয়দ সিরাজ-উদ-দৌলা এম জে এফ, জৈনপুরী, প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব গোল্ডেন এবং পীরজাদা আলহাজ্ব এসএম জিল্লুর রহমান আযাদ, এমডি, রটেক্সট ও লবস্টার চাইনিজ রেস্টুরেন্ট প্রমুখ। জৈনপুরী পীর সাহেব কেবলা তার বয়ানে বলেন, শবে বরাত হলো বাজেট বা বরাদ্দের রাত্রি। এ রাতে মানুষের বার্ষিক ভাগ্যলিপি লেখা হয়। -প্রেস বিজ্ঞপ্তি
