জামিন পেলেন ব্লগার আসিফ

আপডেট : ২৭ জুন ২০১৩, ২৩:০৪
ব্লগে আপত্তিকর লেখালেখির অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ব্লগার আসিফ মহিউদ্দিন। গতকাল বৃহস্পতিবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো. জহুরুল হক তার জামিন মঞ্জুর করেন। গতকাল মামলার চার্জ শুনানির জন্য দিন ধার্য থাকলেও আসিফ মহিউদ্দিনকে আদালতে আনা হয়নি। তিনি অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিত্সাধীন আছেন উল্লেখ করে আদালতকে অবহিত করে কারা কর্তৃপক্ষ। গত ৩ এপ্রিল রাজধানীর সেগুনবাগিচা থেকে আসিফকে গ্রেফতার করে ডিবি। এছাড়া অপর এক মামলা থেকে তিন ব্লগার মশিউর রহমান বিপ্লব, রাসেল পারভেজ ও সুব্রত অধিকারী শুভকে অব্যাহতির আবেদন করে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য সময় চান সংশ্লিষ্ট আইনজীবী। আদালত দু’টি মামলারই চার্জ শুনানির জন্য আগামী ২৫ আগস্ট দিন ধার্য করেন। এর আগে গত ১২ মে রাসেল ও শুভ এবং ২ জুন মশিউর রহমান বিপ্লব জামিন পান। ব্লগে আপত্তিকর লেখালেখির অভিযোগে গত ১ এপ্রিল তাদের আটক করে পুলিশ।