উপজেলার আটুলিয়া চরের বিল পল্লীতে চিংড়ি ঘের দখলকে কেন্দ করে সংঘর্ষে এক কিশোর গুলিবিদ্ধ ও অপর ১১ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তল উদ্ধার করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলা আটুলিয়া চরের বিল গ্রামের সানা পরিবারের চিংড়ির ঘের গত বুধবার প্রতিপক্ষের লোকেরা বংশীপুরের কথিত যুবলীগের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসীকে নিয়ে দখল করতে আসে। খবর পেয়ে সানা পরিবারের লোকজনসহ গ্রামবাসী তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
