এ বি এম রাশেদুল হাসান সম্প্রতি এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর ট্রেজারার হিসেবে যোগদান করেছেন। বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত তিনি একই সঙ্গে ভারপ্রাপ্ত উপাচার্য হিসাবেও দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি নর্দান বিশ্ববিদ্যালয় ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। -প্রেস বিজ্ঞপ্তি
