তোফাজ্জল হোসেন
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দের বড় ভাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর আকন্দের পিতা তোফাজ্জল হোসেন আকন্দ (৭৫) গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহে .... রাজেউন। তার মৃত্যুতে ত্রিশালের সংসদ সদস্য রেজা আলী,ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আব্দুল মতিন সরকার, সাবেক সংসদ সদস্য রুহুল আমিন মাদানী, পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।
করুনা আচার্য
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজ কর্মী করুনা আচার্য (৫৮) গত বুধবার ঢাকার এক হাসপাতালে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন।
মজির উদ্দিন
নীলফামারীর ডোমার পৌরসভার চিকনমাটি কাছারীপাড়া গ্রামের কাজি মৌলানা মজির উদ্দিন (৭৫) গতকাল চিকনমাটি মফিজান নেছা ফোরকানীয়া মাদরাসায় জোহরের নামাজ পড়া অবস্থায় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
হালিমা বেগম
জাতীয় ক্রীড়া পরিষদের বাস্কেটবল প্রশিক্ষক ও বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের প্রাক্তন সদস্য মোহাম্মদ মিজানুর রহমানের মা হালিমা বেগম (৬৮) অসুস্থ অবস্থায় গত বুধবার ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তার আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের কার্য নির্বাহী পরিষদের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।
